সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

দাখিলে পাসের হার কমে ৫৫.৪৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

শেয়ার করুন:

দাখিলে পাসের হার কমে ৫৫.৪৯ শতাংশ
ছিবি: সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষায় ৫৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার মোট ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। গত বছর দাখিল পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল বিশ্লেষণ করে এমন চিত্র দেখা যায়।

সকাল ১০টায় ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। গত বছর এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।

এদিকে প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

এমএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর