বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

‘জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

‘জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি বিজয়, আত্মত্যাগের স্মরণ এবং নতুন প্রত্যয়েরও দিন। দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে এদিন দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

আহমেদ আযম খান দীর্ঘদিন আন্দোলনে থাকা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের সরকার কখনো ভুলে যাবে না। তিনি দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর