মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাতুয়াইলে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

মাতুয়াইলে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

বিএনপি ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীর মাতুয়াইল এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ডিউটি অফিসার মো. রফিক। তিনি জানান, সকালে হাজী বাদশা মিয়া রোড ওয়ান রেস্টুরেন্টের সামনে অবরোধের পক্ষে বিএনপির কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ তাদের ধাওয়া দেয়।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডিসি জিয়াউল হাসান জানান, মাতুয়াইল ডেমরায় সড়ক অবরোধ করতে একটি মিছিল বের করা হয় এবং মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায়, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। পরে ৩০ জনকে আটক করা হয়।

এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর