মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খুলনা থেকে দূরপাল্লার বাস বন্ধ, অভ্যন্তরীণ রুটে যাত্রী কম

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ০১:২১ পিএম

শেয়ার করুন:

খুলনা থেকে দূরপাল্লার বাস বন্ধ, অভ্যন্তরীণ রুটে যাত্রী কম

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন খুলনা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূর পাল্লার রুটের বিলাশবহুল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আন্তঃজেলা রুটগুলোতে বাস চালানোর চেষ্টা করছেন মালিক-শ্রমিকরা। যাত্রী কম থাকায় সেগুলোও সময় মতো ছাড়ছে না। খুলনা থেকে ঢাকাসহ অন্যান্য রুটের ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে। বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে দেখা গেছে, প্রতিদিনের স্বাভাবিক সেই কোলাহল নেই। টার্মিনাল মোড় অনেকটা ফাঁকা। আন্তঃজেলা রুটের কয়েকটি বাস মোড়ে দাড়িয়ে যাত্রী ডাকছে। কিন্তু যাত্রী স্বাভাবিকের তুলনায় অনেক কম।

কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, সোহাগ, ঈগল, গ্রীনলাইন, সৌদিয়াসহ বিশালবহুল বাসগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা রুটের টুঙ্গিপাড়া, ইমাদ, ফাল্গুনী পরিবহনের এসি বাসের যাত্রা বাতিল করা হয়েছে। ভোরে পরিবহনগুলোর নন এসি কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। দিনের অন্যান্য সময়ের বাসেরও টিকিট বিক্রি করছেন তারা।

আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, বাস চালানোর জন্য মালিকদের নির্দেশনা রয়েছে। তবে যাত্রী কম থাকায় বাস কিছুটা কম চলছে।

শহরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, শহরের কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আর কোথাও হরতালের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর