মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ, গ্রেফতার ১

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে ময়মনসিংহের কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে সমর্থকরা। বিক্ষোভ মিছিলটি পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ইউনিয়ন বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে জেলার ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোর্শেদ মিয়া সিরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশ জানান, আজ সকালে কোতোয়ালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এলে পুলিশ ধাওয়া দেয়। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় সিরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন হোসাইন বলেন, নাশকতা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সকালে বিএনপি মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় নেতাকর্মীরা দৌঁড়ে পালিয়ে যায়। সেখান থেকে একজনকে আটক করা হয়।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর