রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

এবারও রংপুর সিটিতে রেকর্ড ব্যবধানে জিতব: মোস্তফা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

এবারও রংপুর সিটিতে রেকর্ড ব্যবধানে জিতব: মোস্তফা

২০১৭ সালে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত শরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রায় এক লাখ ভোটে হারিয়েছিলেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। এবারের নির্বাচনেও ভোটের ব্যবধানে নতুন রেকর্ড করে জিতবেন বলে দাবি করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সদ্যবিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে নগরীর শালবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন।


বিজ্ঞাপন


মোস্তফা বলেন, ‘কাজের মূল্যায়নে মানুষের ভালোবাসা, জনমানুষের ঢল ও উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বরের নির্বাচনে নতুন রেকর্ড হবে।’

আওয়ামী লীগের প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘মানুষের সাড়া ও উচ্ছ্বাস দেখেই বোঝা যায় নির্বাচনের ফলাফল কী হতে যাচ্ছে। বিগত দিনের কর্মকাণ্ড ও দুঃসময়ে পাশে থাকা বিষয়গুলোকে মূল্যায়ন করে মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত থেকে তাদের ফেরানোর উপায় নেই।’ বানের পানির তোড়ে বালির বাঁধ টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।

R2

সদ্যবিদায়ী এই মেয়র বলেন, এবারের ভোটে তাকে নির্বাচিত করলে রংপুরকে ঢেলে সাজিয়ে একটি আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়বেন।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, জাপার কেন্দ্রীয়

কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জেলা আহ্বায়ক আরিফুল ইসলামসহ জাতীয় পার্টি নেতারা।

প্রতিনিধি/জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর