বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘ক্যানসার রোগীদের উন্নত সেবা নিশ্চিতে কাজ করছে এভারকেয়ার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

‘ক্যানসার রোগীদের উন্নত সেবা নিশ্চিতে কাজ করছে এভারকেয়ার’

দেশে ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করতে চায় এভারকেয়ার হাসপাতাল। তারা নিশ্চিত করতে চায়— ক্যানসার রোগীরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়। এই লক্ষ্য নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে বক্তারা এই বিষয়টি তুলে ধরেন।


বিজ্ঞাপন


বক্তারা জানান, ক্যানসারের চিকিৎসা একেক রোগীর জন্য একেক রকম হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকা তাদের মাল্টি-ডিসিপ্লিনারি পদ্ধতিতে প্রতিটি রোগীর জন্য পার্সোনালাইজড চিকিৎসা সেবা প্রদান করে, যাতে রোগীরা সর্বোচ্চ ফলাফল পেতে পারেন। উন্নত প্রযুক্তি এবং বিশেষজ্ঞ অনকোলজিস্টদের সহায়তায় তারা এখন দেশেই বিশ্বমানের ক্যানসার চিকিৎসা প্রদান করতে পেরে গর্বিত।

ক্যানসার দিবস উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অ্যাডভান্সড ক্যানসার কেয়ার ফ্যাসিলিটি ও মাল্টি-ডিসিপ্লিনারি চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ করেন। এই বছরে বিশ্ব ক্যানসার দিবসের থিম ‘ইউনাইটেড বাই ইউনিক’ এর সাথে মিল রেখে এভারকেয়ার ঢাকা’র পার্সোনালাইজড অনকোলজি কেয়ার সুবিধা তুলে ধরা হয়, যেখানে প্রতিটি রোগীর চাহিদা অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

এভারকেয়ার হসপিটাল ক্যানসার কেয়ার সেন্টারের অভিজ্ঞ অনকোলজিস্টরা তাদের অত্যাধুনিক ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক সেবার বিষয়েও আলোচনা করেন। এসব সেবায় প্রাথমিক শনাক্তকরণ, মেডিকেল অ্যাডভান্সমেন্ট এবং সমন্বিত চিকিৎসা পদ্ধতির গুরুত্ব উঠে আসে।

বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ, রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য, হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. লুৎফুল এল চৌধুরী, ডায়াগনস্টিক অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রি.জে. (অব.) ডা. মো. সাইফুল ইসলাম এবং ল্যাব মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রি.জে. (অব.) ডা. এস এম মাহবুবুল আলম।


বিজ্ঞাপন


এ সময় আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রত্নদীপ চাস্কার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ।

এমএইচ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর