বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

আমার গল্পে তুমিই সেরা, মেসিকে সাফজয়ী কৃষ্ণা রানী সরকার

ফরমান শেখ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

আমার গল্পে তুমিই সেরা, মেসিকে সাফজয়ী কৃষ্ণা রানী সরকার
ছবি: ঢাকা মেইল

৩৬ বছর পর স্বপ্ন ছুঁয়েছে লিওনেল মেসির বাহিনী আর্জেন্টিনা। রোববার (১৮ ডিসেম্বর) মহারণের রাতে মেসির হাতে কাতার বিশ্বকাপের শিরোপা ওঠায় আনন্দে মেতেছে মেসি ভক্ত ও আর্জেন্টিনা সমর্থক পুরো বিশ্ব। টাইব্রেকারে ৪-২ গোলে অভাবনীয় জয়ের পর মেসিকে অভিনন্দন জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছে অনেকে। বাঁধভাঙা জয়ের উল্লাসকে স্মৃতিময় করে রাখতে পিছিয়ে নেই আর্জেন্টিনা সমর্থক ও মেসির ভক্তরা।

ফুটবল বিশ্বকাপের জয়ের পর অভিনন্দন জানাতে ভোলেননি সাফজয়ী নারী চ্যাম্পিয়ন ও আর্জেন্টিনা সমর্থক কৃষ্ণা রানী সরকার। মেসির বিশ্বকাপ জয়ের পরপরই রাতে তিনিও মেসিকে অভিনন্দন জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মেসি উদ্দেশ্যে করে কৃষ্ণা লেখেন, ‘আমার গল্পে তুমিই সেরা।’ এরআগেও মেসিদের নিয়ে ফেসবুকে আরও একাধিক স্ট্যাটাস দেন কৃষ্ণা রানী সরকার।


বিজ্ঞাপন


mesi

প্রসঙ্গত: রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফান্স ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধেই ২-০তে এগিয়ে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ও অতিরিক্ত সময় ফান্সের পেনাল্টি গোল উভয় দলের ৩-৩ হয়। পরবর্তীতে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। এতে আর্জেন্টিনা ৪-২ গোলে জয়লাভ করে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর