বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
ছবি : ঢাকা মেইল

ব্রাজিলের সমর্থকদের পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। 

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঈদগাহ মাঠ থেকে মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন তারা। এতে হাজারও সমর্থক অংশ নেন। 


বিজ্ঞাপন


শোভাযাত্রাটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লোকনাথ দিঘির মাঠে গিয়ে শেষ হয়।

গতকাল রাতে ক্যামেরুনের কাছে ব্রাজিলের পরাজয়ের কারণে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস কিছুটা বেশিই ছিল।

সমর্থকরা আর্জেন্টিনার জার্সি পরে বিশাল পতাকা নিয়ে শোভাযাত্রায় মেসিসহ অন্য ফুটবলারদের নাম নিয়ে স্লোগান দেন।

আর্জেন্টিনা সমর্থক ভিপি হাসান সারোয়ারের প্রত্যাশা, অস্ট্রেলিয়ার সঙ্গে আজকে রাতের ম্যাচে বিশাল ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে আর্জেন্টিনা দল।


বিজ্ঞাপন


এর আগে, গত ২৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরে মোটর শোভাযাত্রা করেছিল ব্রাজিলের সমর্থকরা।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর