বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: বুধবার ঢাকায় বড় শোডাউন করবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: বুধবার ঢাকায় বড় শোডাউন করবে বিএনপি
বড় সমাবেশের ঘোষণা বিএনপির। (ফাইল ছবি)

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে র‌্যালি করবে বিএনপি।

বুধবার (৬ আগস্ট) ঢাকাসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

এই র‌্যালিতে ঢাকা বিভাগের জেলা সমূহ যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর