বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবাদপত্রে ছুটি: নোয়াব 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবাদপত্রের ছুটি: নোয়াব 

৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াব সদস্যদের পত্রিকা অফিসে ছুটি থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করা যাবে। 


বিজ্ঞাপন


নোয়াবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটির বিষয়টি সকল সদস্যের সদয় অবগতির জন্য জানানো হচ্ছে এবং এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
 
ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর