শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

পাবনা ক্যাডেট কলেজের সবাই গোল্ডেন জিপিএ-৫

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

পাবনা ক্যাডেট কলেজের সবাই গোল্ডেন জিপিএ-৫

পাবনা ক্যাডেট কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৫৫ জন অংশগ্রহণ করে সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।


বিজ্ঞাপন


গোল্ডেন এ প্লাস পাওয়া একাধিক শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল আমাদের পাঠদানে। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা মায়েরা সব সময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন।

কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোন কমতি নেই। সাফল্যমন্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামণা করেন তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর