শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

নারী-পুরুষ সম্মিলিতভাবে কাজ করতে হবে: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

নারী-পুরুষ সম্মিলিতভাবে কাজ করতে হবে: রওশন এরশাদ

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বিরোধীদলীয় নেতা বলেন,সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। অগ্রগতি হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক সূচকে। যে হারে নারীর অগ্রগতি হয়েছে সে হারে কমেনি নারীর প্রতি সহিংসতা।নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক ভাবে সমবেত সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। 

রওশন এরশাদ প্রত্যাশা করেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক, কল্যাণমুখী ও কার্যকর রাষ্ট্রে পরিণত হবে।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর