শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

দিবসের সম্মানে নারী আইনজীবীদের অগ্রাধিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

দিবসের সম্মানে নারী আইনজীবীদের অগ্রাধিকার

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানিয়ে মামলা শুনানিতে নারীদের অগ্রাধিকার দিচ্ছেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ সুযোগ দিতে দেখা গেছে।


বিজ্ঞাপন


আদালতের এক কর্মকর্তা ঢাকা মেইলকে জানান, ওই বেঞ্চে প্রথমার্ধের কার্যক্রমের পুরো সময়জুড়ে নারী আইনজীবীরা শুনানিতে অগ্রাধিকার পাচ্ছেন।

নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী প্রতিবছর এদিনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।

জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। এ মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।


বিজ্ঞাপন


এ দিবসটিকে কেন্দ্র করে গণমাধ্যমও নারীদের অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশন করছে।

এআইএম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর