শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী তরুণ চিকিৎসক প্রিয়াঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০১:২৮ এএম

শেয়ার করুন:

বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী তরুণ চিকিৎসক প্রিয়াঙ্কা
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিভিন্ন দল থেকে যাঁরা মনোনয়ন পেয়েছিলেন, তাদের মধ্যে সবার কম বয়সী ছিলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ১৯৯৩ সালের ২২ জুন জন্ম নেওয়া সানসিলা দ্বাদশ (বা আসন্ন) সংসদ নির্বাচনেও শেরপুর-১ আসনের বিএনপির প্রার্থী। সদ্য ত্রিশের কোটা পার করা এই চিকিৎসক, বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ।

পেশায় চিকিৎসক সানসিলা প্রার্থী হয়েছেন শেরপুর-১ আসনে। তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. হযরত আলীর মেয়ে।


বিজ্ঞাপন


এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন হযরত আলী। একাদশ সংসদ নির্বাচনের সময় হযরত আলীসহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সানসিলার ভাগ্য সুপ্রসন্ন হয়। তখনই বিএনপি তাঁকে বেছে নেয়।

সানসিলা স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামে পরিচিত। রাজনীতিতে আনকোরা হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন।

ওই নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া ডা. সানসিলার তথ্যানুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ২০১০ সালে। আর এমবিবিএস পাস করেন ২০১৬ সালে।

বিইউ/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর