বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

ডা. জাফরুল্লাহকে নিয়ে যা বললেন ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০১:১২ পিএম

শেয়ার করুন:

ডা. জাফরুল্লাহকে নিয়ে যা বললেন ফরহাদ মজহার

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনী থেকে তরুণদের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, সামাজিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার। তিনি বলেছেন, তরুণদের কাছে আমার আবেদন থাকবে ড. জাফরুল্লাহ চৌধুরীর জীবন থেকে আমাদের জীবনবোধ সম্পর্কে শেখার আছে। জীবন বলতে কি বোঝায় তা তিনি শিখিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 


বিজ্ঞাপন


ফরহাদ মজহার বলেন, দেশকে নতুনভাবে গড়ে তোলা, স্বাস্থ্য ও পুষ্টি সমস্যার সমাধান, নদীগুলো উদ্ধার, বিষের ব্যবহার বন্ধ এবং দেশের জন্য যা কিছু ক্ষতিকর সেগুলো বন্ধ করাই ছিল তার (জাফরুল্লাহ) আদর্শ। সেটাই ছিল মুক্তিযুদ্ধের আদর্শের আরেকটি অংশ। 

চিকিৎসা ক্ষেত্রে জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জাফরুল্লাহ তার মতো করে গরিব ও সাধারণ মানুষের জন্য ডায়ালাইসিস সেন্টার স্থাপন। ক্যানসার চিকিৎসা কেন্দ্র তৈরি করেছেন। দেশের প্রতি তার অকৃত্রিম দায়বদ্ধতা তরুণদের জন্য অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে। তার জীবন থেকেই তরুণ প্রজন্মকে শিখতে হবে।  

এছাড়া গণস্বাস্থ্যের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে সহায়ক ভূমিকা পালন করে বলেও জানান এই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও কবি। 

এমএইচ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর