বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

ডা. জাফরুল্লাহর অবস্থা ‘ক্রিটিক্যাল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

ডা. জাফরুল্লাহর অবস্থা ‘ক্রিটিক্যাল’

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ‘ক্রিটিক্যাল’। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (৮ এপ্রিল) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এই চিকিৎসক বলেন, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা ভালো না। তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তবে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। আমরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

এদিকে শনিবার (৮ এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল ‌থে‌কে তিনি গুরুতর অসুস্থ। কিডনি ফেইলিউর, লিভা‌রের সমস‌্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে দুই দিন থেকে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ক্রিটিক্যাল ত‌বে স্থি‌তি‌শীল জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে তিনি ঢাকাস্থ ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব.) অধীনে চিকিৎসাধীন। দে‌শের অন‌্যান‌্য স্বনামধন‌্য বি‌শেষজ্ঞদের পরাম‌র্শে উনার চি‌কিৎসা চলমান, তবে উ‌নার অবস্থার কোনো উন্ন‌তি হয়নি।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, শুক্রবার জুমার নামাজে দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি। নিশ্চয়ই আল্লাহ অতীতের মতো এবারও আমাদের দোয়া কবুল করবেন। আমরা গণস্বাস্থ্য পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।


বিজ্ঞাপন


এমএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর