বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ১১:১৫ এএম

শেয়ার করুন:

শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার পর বারডেমের হিমঘর থেকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।


বিজ্ঞাপন


ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

৮২ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি অপুষ্টিজনিত রোগসহ গুরুতর সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিলেন।

গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন ডা. জাফরুল্লাহ।

গতকাল বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান আলতাফুন নেছা মায়া সংবাদ সম্মেলনে জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দুপুর ২টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।


বিজ্ঞাপন


পরে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জানাজা হবে। শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুমা তার দ্বিতীয় জানাজা হবে। তবে দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। 

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর