শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নওগাঁয় দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১১:০৮ এএম

শেয়ার করুন:

নওগাঁয় দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি, লাখ টাকা জরিমানা

দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে। নেওয়া হচ্ছিল বাড়তি দাম। এসব পোশাক কেনার রশিদও দেখাতে পারেননি দোকানমালিকেরা। এভাবে ট্যাগ পাল্টিয়ে ঈদের বাজারে পোশাক বিক্রি করছিল নওগাঁ শহরের বাটার মোড় এলাকার আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টস নামের দুই প্রতিষ্ঠান। প্রতারণার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এই অভিযান চালিয়ে জরিমানা করেন। অভিযানের সময় সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


thumbnail_Pic-2

রুবেল আহমেদ বলেন, নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় আসমান বিগ বাজার ও শিলামনি গার্মেন্টস নামের দুই দোকানে দেশে তৈরি পোশাক ভারতীয় বলে বিক্রি করছিল, দাম বেশি নিচ্ছিল। ভারতীয় পোশাক দাবি করা পোশাকগুলো ভারতের কোন কোম্পানি কিংবা প্রতিষ্ঠান থেকে কেনেছেন তা জানার জন্য ক্রয় ভাউচার দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। অভিযানে কারচুপির কথা স্বীকার করেন তারা।

আরও পড়ুন

জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

তিনি আরও বলেন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা এবং পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও  ৪৪ ধারায় প্রতিষ্ঠান দু’টিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্রেতা বা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর