রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০৮:০০ এএম

শেয়ার করুন:

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ দাফনের জন্য  প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

সোমবার (২৩ অক্টোবর) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ এই কথা জানান।


বিজ্ঞাপন


 

 আরও পড়ুন

 

তিনি বলেন, ইতিমধ্যে আমরা ১৭ জনের মরদেহ উদ্ধার করেছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে পর্যাপ্ত ডাক্তার আছেন। যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের ঢাকায় পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


 

জেলা প্রশাসক বলেন, মালবাহী ট্রেনটি স্টেশনত্যাগ করেছে। উদ্ধারকারী ট্রেন এসেছে। কিছুক্ষণ হলো যাত্রীবাহী ট্রেনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর