সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

যথাসময়ে বাস না ছাড়ায় যাত্রীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

hanif
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় যথাসময়ে বাসগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে কাউন্টারেই। এতে ক্ষোভ দেখা দিয়েছে তাদের মধ্যে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কল্যাণপুরের হানিফ এন্টারপ্রাইজ ভিআইপি কাউন্টারের সামনে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বললে তারা এই ক্ষোভের কথা জানান।


বিজ্ঞাপন


ইলিয়াস হোসেন নাটোরের উদ্দেশে সকাল ১০টার বাস ধরতে সাড়ে ৯টায় বাসস্ট্যান্ডে আসেন। কিন্তু দুপুর দেড়টা পার হলেও বাস না আসায় ক্ষোভ প্রকাশ করনে তিনি। তিনি বলেন, পরিবার নিয়ে সকালে এসেছি। সঙ্গে ছোট বাচ্চা। এক ঘণ্টা দেরি হলে তাও মেনে নিতে পারতাম। কিন্তু এত সময় কেন? অন্য সব বাস ছাড়লেও তারা ছাড়তে পারছে না। তারা আমাদের ইমোশন নিয়ে খেলছে।

একই বাসের অন্য যাত্রীদের সঙ্গে কথা বললে তারা জানান, সকাল থেকে তারা একই কথা বলছেন- ১০ মিনিট, ২০ মিনিট পর আসবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু প্রায় চার ঘণ্টা পার হলেও এখনো বাস আসার কোনো নাম নাই।

হানিফ এন্টারপ্রাইজ ভিআইপি কাউন্টারের দায়িত্বদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তারা জানান, তারা এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। বড় কাউন্টারে কথা বলতে হবে।

কল্যাণপুরে নিরাপত্তার দায়িত্বে থাকা দারুস সালাম থানার এএসআই মিঠুন ঢাকা মেইলকে বলেন, আমি বাস কাউন্টারে দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে ২টার মধ্যে বাস ছাড়ার ব্যবস্থা করতে বলেছি। এরপরও তারা না ছাড়লে টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব।


বিজ্ঞাপন


বাস কাউন্টার সূত্রে জানা গেছে, গতকাল রাতে যেসব গাড়ি উত্তরাঞ্চলসহ বিভিন্ন গন্তব্যে গিয়েছিল, সেগুলোর বেশির ভাগ ফিরে আসতে পারেনি। বিশেষ করে উত্তরের পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় শিডিউল বিপর্যয় ঘটেছে।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর