মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

রুট পারমিট না থাকায় শ্যামলী পরিবহনকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

রুট পারমিট না থাকায় শ্যামলী পরিবহনকে জরিমানা
গাবতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

রুট পারমিট না থাকলেও গাড়ি ছাড়ায় শ্যামলী পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে অভিযানকালে তাদের এই জরিমানা করে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজেস্ট্রেট সুকান্ত সাহা।

তিনি অভিযানের মাঝে গণমাধ্যমকর্মীদের জানান, শ্যামলী পরিবহনের একটি কাউন্টারে তারা অভিযান চালান। কাউন্টারটি থেকে উত্তরের পথে রুট পারমিট না থাকলেও বাস ছাড়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালত গাবতলীর কমবেশি প্রতিটি কাউন্টার পরিদর্শন করে। প্রতিটি কাউন্টারে টিকেট বাড়তি দামে বিক্রি করছে কি না, পর্যবেক্ষণ করেন আদালত। পাশাপাশি সবাইকে সতর্কও করা হয়।

এসময় বিআরটিএ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর