সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

প্রায় যাত্রীশূন্য কল্যাণপুর বাসস্ট্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

bus
ফাঁকা কল্যাণপুর বাসস্ট্যান্ড। ছবি: ঢাকা মেইল

এবারের ঈদুল ফিতরে লম্বা ছুটি পাওয়ায় গত কয়েক দিন ধরেই স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। তবে ঈদযাত্রার শেষ দিকে এসে প্রায় যাত্রীশূন্য হয়ে পড়েছে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কল্যাণপুর বাসস্ট্যান্ডে গিয়ে অনেকটা ফাঁকা পাওয়া যায়।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, প্রতিটি বাস কাউন্টার প্রায় ফাঁকা। যাত্রীর সংখ্যা খুবই কম। তবে কিছু কিছু বাস কাউন্টারে যাত্রী রয়েছেন তাদের নির্ধারিত বাসের জন্য। গত কয়েক দিনের মতো এখানে ভিড় নেই। দুই-একজন যাত্রী আসছেন, তাৎক্ষণিকভাবে টিকিট কেটে নিচ্ছেন।

রাজশাহীর যাত্রী আবদুল মতিন। তিনি বলেন, সকাল ১০টায় কাউন্টারে এসেছিলাম। সাড়ে ১০ দশটার বাসের টিকিট পেয়েছি, সমস্যা হয়নি। বাড়তি ভাড়াও নেয়নি। তবে বাস কাউন্টারে আসতে দেরি করছে।

নাটোরেরগামী যাত্রী মাকেল। এক সন্তান, স্ত্রীসহ পুরো পরিবার নিয়ে গ্রামে যাচ্ছেন ঈদ করতে। তিনি ঢাকা মেইলেকে বলেন, আমি ইচ্ছে করেই আজকের দিনটি বেছে নিয়েছি। কারণ এবার ঈদে লম্বা ছুটি হওয়ায় গত ১৭ ও ১৮ মার্চ রাস্তায় চাপ বেশি ছিল। এজন্য ওই দিন বাদ দিয়ে আজ যাচ্ছি গ্রামে। এতে একদিন পরে হলেও শান্তিতে যেতে পারব।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার আকাশ ঢাকা মেইলকে বলেন, টিকিট অনলাইন থাকায় গত কয়েক দিন কাউন্টারে কোনো ঝামেলা হয়নি। শুধু যাত্রীদের চাপ সামাল দিতে হয়েছে। আজ তো দেখছেন ফাঁকা, তেমন কোনো যাত্রী নাই।


বিজ্ঞাপন


Kollanpur2

নাবিল পরিবহনের কাউন্টার মাস্টার বলেন, বেশি ভাগ মানুষ গত দুই দিন ধরে ঢাকা ছেড়েছে। আজ এবং আগামীকাল যারা যাবেন তারা একটু বেশি আরামে যেতে পারবেন। কারণ রাস্তা ফাঁকা, নেই টিকিটের ঝামেলা।

বাস কাউন্টার সূত্রে জানা গেছে, ঢাকা-নওগাঁ রুটে নন-এসি বাসের ভাড়া ৬৯০ টাকা এবং এসি বাসের ভাড়া ১,৭০০ থেকে ২,০০০ টাকা। ঢাকা-গাইবান্ধা রুটে নন-এসি ভাড়া ৭৫০ টাকা এবং এসি ভাড়া ১,৮০০ থেকে ২,০০০ টাকা। ঢাকা-রংপুর রুটে নন-এসি ভাড়া ৮৭০ টাকা এবং এসি ভাড়া ২,০০০ থেকে ২,৫০০ টাকা। ঢাকা-দিনাজপুর রুটে নন-এসি ভাড়া ৯২০ টাকা এবং এসি ভাড়া ২,৫০০ টাকা। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে নন-এসি ভাড়া ৮৩০ টাকা এবং এসি ভাড়া ১,৬০০ থেকে ২,০০০ টাকা। এছাড়া ঢাকা-পঞ্চগড় রুটে নন-এসি ভাড়া ১,২০০ টাকা, ঢাকা-নীলফামারী রুটে ১,০৫০ টাকা এবং ঢাকা-কুড়িগ্রাম রুটে ১,০৬০ টাকা নির্ধারিত রয়েছে।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর