মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদযাত্রায় সাহরি: যা খাবেন, যা এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

ঈদযাত্রায় সাহরি: যা খাবেন, যা এড়িয়ে চলবেন

আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঢল। নাড়ির টানে হাজার হাজার মানুষ ছুটছেন গ্রামের পথে। রমজান মাস হওয়ায় অনেকের ঈদযাত্রায় পথেই করতে হচ্ছে সাহরি। কিন্তু যাত্রাপথে সাহরি করতে হলে কী খাবেন, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন? চলুন জেনে নিই- 

জটিল শর্করা (Complex carbohydrates)

যদি একেবারে সাহরি খেয়েই বের হতে চান তাহলে লাল চালের ভাত, ওটস, আটার রুটি বা খিচুড়ি খেতে পারেন। এসব খাবার খেলে দীর্ঘ সময় শক্তি পাওয়া যায়। এগুলো ধীরে হজম হয়, ফলে ক্ষুধাও দেরিতে লাগে।

food-1

২. প্রোটিনযুক্ত খাবার

যাত্রাপথে সাহরিতে খেতে পারেন ডিম, মাছ, মুরগির মাংস, ডাল বা দই। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় শক্তি জোগায় এবং ক্লান্তি কমায়।


বিজ্ঞাপন


৩. পানি ও পানিযুক্ত খাবার

সাহরিতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। সেসঙ্গে খেতে পারেন শসা, তরমুজ পানিযুক্ত ফল। এসব ফল শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।

banana

৪. ফল ও ফাইবার

ভাত বা রুটি খেতে না চাইলে কলা, আপেল বা খেজুর খেতে পারেন। এতে শরীরে শক্তি থাকে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে।

যেসব খাবার এড়িয়ে চলবেন 

অতিরিক্ত ভাজাপোড়া: ডালের তরকারি বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খাবেন না। এতে গ্যাস্ট্রিক ও অস্বস্তি বাড়াতে পারে।

iftar

অতিরিক্ত লবণ: বেশি লবণ খেলে তৃষ্ণা বেড়ে যায়। দীর্ঘ যাত্রায় যা সমস্যা তৈরি করতে পারে।

ক্যাফেইনযুক্ত পানীয়: চা বা কফি বেশি খেলে শরীর দ্রুত পানিশূন্য হতে পারে।

ভ্রমণের সময় কিছু বাড়তি সতর্কতা

  • ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন।
  • খুব বেশি ভারী খাবার না খেয়ে সুষম খাবার খান।
  • দীর্ঘ ভ্রমণে মাঝেমধ্যে শরীর একটু নড়াচড়া করার সুযোগ পেলে তা কাজে লাগান।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর