শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ঈদে ৭ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

T
ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে সাত দিন দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান এবং লরি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ২৩ মার্চ পর্যন্ত। পরদিন থেকে যানবাহনগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করতে পারবে।


বিজ্ঞাপন


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানিয়েছে। 

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর