ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে সকালে শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন এমন কয়েকজনের নাম জানা গেছে।
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন- ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩. সালাহউদ্দিন আহমদ ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু) ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ৬. এ জেড এম জাহিদ হোসেন ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট) ৮. আবদুল আউয়াল মিন্টু ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১০. মিজানুর রহমান মিনু ১১. নিতাই রায় চৌধুরী ১২. খন্দকার আবদুল মুক্তাদীর ১৩. আরিফুল হক চৌধুরী ১৪. জহির উদ্দিন স্বপন ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ১৬. আফরোজা খানম (রিতা) ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৮. আসাদুল হাবিব দুলু ১৯. মো. আসাদুজ্জামান ২০. জাকারিয়া তাহের ২১. দীপেন দেওয়ান ২২. আ ন ম এহছানুল হক মিলন ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ২৫. শেখ রবিউল আলম
বিজ্ঞাপন
আরও পড়ুন: দুটি শপথ নিলেন এনসিপির এমপিরাও
এছাড়া অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন, টেকনোক্র্যাট কোটায় আরও ফোন পেয়েছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন ও সাবেক ফুটবলার আমিনুল হক।
তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হচ্ছেন জাকারিয়া তাহের (সুমন), এম. রশিদুজ্জামান মিল্লাত, ফরহাদ হোসেন আজাদ।
বিএনপির জোট থেকে জোনায়েদ সাকী ও নুরুল হক নুর মন্ত্রিপরিষদে স্থান পাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
বিজ্ঞাপন
আরও অনেকেই ডাক পেয়েছেন। তারেক রহমানের নতুন মন্ত্রিপরিষদ ৫০ সদস্যের হতে পারে।
সংসদীয় দলের সভায় বিএনপির এমপিরা কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, সরকারিভাবে কোনো প্লট নেবেন না এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এমআই





















































