বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মন্ত্রিসভায় একমাত্র নারী মন্ত্রী কে এই রিতা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

Rita
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি- সংগৃহীত

শপথ নিয়েছে নতুন সরকারের ৫০ সদস্যের মন্ত্রিসভা। যাদের মধ্যে ৪১ জনই নবীন। তাদের অনেকেই প্রথমবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।  

এক্ষেত্রে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে আফরোজা খানম রিতা। যিনি প্রথমবার এমপি নির্বাচিত হয়েই পেয়েছেন পূর্ণ মন্ত্রিত্ব। তাকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব।


বিজ্ঞাপন


image-401813
নির্বাচনের দিনে নিজের ভোটদানের পর বিজয়সূচক চিহ্ন দেখাচ্ছেন আফরোজা খানম রিতা। ছবি- সংগৃহীত

আরও চমকপ্রদ খবর হলো- নতুন মন্ত্রিসভায় থাকা তিনজন নারীর মধ্যে আফরোজা খানম রিতাই পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন। অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিনকে করা হয়েছে প্রতিমন্ত্রী।

কে এই আফরোজা খানম রিতা 

আফরোজা খানম রিতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। পাশাপাশি তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন


বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন আফরোজা খানম। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তিনি।

2
নির্বাচনি প্রচারের সময় একটি পথসভায় বক্তব্য দিচ্ছেন আফরোজা খানম রিতা। ছবি- সংগৃহীত

এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন এবং ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে বিএনপির টিকিটে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন আফরোজা খানম রিতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিশের মো. সাঈদ নূর পান ৬২ হাজার ৯১৬ ভোট।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর