সংবিধান সংস্কারের শপথে অংশ নেয়নি বিএনপির সংসদ সদস্যরা। তাদের অংশ না নেওয়ার বিষয়টির সমালোচনা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। তার মতে, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কারের শপথে অংশ না নেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন আরমান। তার আগে মনিপুরীপাড়া এলাকার গেটের সামনে এসব কথা বলেন তিনি। পরে তিনি জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন।
বিজ্ঞাপন
নবনির্বাচিত এমপি বলেন, আমরা মনে করি আজ যে শপথ হলো না, এটা জনগণের মনে প্রচন্ড আশঙ্কা সৃষ্টি করেছে। আশা করি অবিলম্বে তারা (বিএনপি) এ শঙ্কা দূর করবেন। কালবিলম্ব না করে শপথ পড়বেন।
তিনি আরও বলেন, যে কারণ দেখিয়ে তারা শপথ নেননি, তা সম্পূর্ণ অযৌক্তিক। বলাই আছে, যে আমাদের সংসদে সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনিই সংস্কার পরিষদের শপথ পাঠ করাবেন। যে যুক্তি তারা (বিএনপি) দিয়েছে তা খোঁড়া যুক্তি। আমরা আহ্বান করব আর যেন বিলম্ব না করা হয়।
এমআইকে/এফএ





















































