রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সংসদে আ.লীগের শূন্যতা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

সংসদে আ.লীগের শূন্যতা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

এবারের সংসদে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছেন এমন ইঙ্গিত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) 
আসনে থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


রুমিন ফারহানা বলেন, ‘এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।’

এসময় তিনি আরও বলেন যে আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।

উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা, সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর