জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছেন নবনির্বাচিত সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই আয়োজন শুরু হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে বিকেল চারটার দিকে শপথ স্থলে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনিই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পড়াবেন।
এর কয়েক মিনিট আগে শপথ স্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনিই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের মধ্য থেকেই তালিকাভুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ শপথ নেবেন। এরইমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ স্থলে এসে পৌঁছেছেন।
এর আগে সকাল ১০টায় তারেক রহমানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর দুপুর ১২টায় শপথ নেন জামায়াত ও তাদের জোটের সংসদ সদস্যরা।
বিজ্ঞাপন
এএইচ





















































