ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন টাঙ্গাইল—১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
দুপুর দেড়টার দিকে ঘনিষ্ঠ একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনি ধানের শীষ প্রতীকে স্বপন ফকির ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে বহুবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হন তিনি।
প্রতিনিধি/টিবি





















































