রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

মন্ত্রিসভায় ডাক পেলেন এহসানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

মন্ত্রিসভায় ডাক পেলেন এহসানুল হক মিলন
চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ। 


বিজ্ঞাপন


তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ফোন করে মিলনকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার খবর দেন। সে সময় মিলন শপথ অনুষ্ঠানে থাকায় তিনি কলটি রিসিভ করেন।

এর আগে মঙ্গলবার সকালে মিলন নিজেও গণমাধ্যমে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির তথ্য নিশ্চিত করেন। আজ বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।


বিজ্ঞাপন


এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর