রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

মন্ত্রী-প্রতিমন্ত্রী শূন্য ঢাকার আশপাশের ৩ জেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

মন্ত্রী–প্রতিমন্ত্রী শূন্য রাজধানীর পাশের ৩ জেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। তবে এ মন্ত্রিপরিষদে দেশের ২৮টি জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখা হয়নি। এর মধ্যে রয়েছে ঢাকার আশপাশের ৩টি জেলা— গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ। 

অন্যদিকে সর্বোচ্চ প্রতিনিধিত্ব রয়েছে ঢাকা জেলায়। এ জেলা থেকে পাঁচজন মন্ত্রী–প্রতিমন্ত্রী রয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার প্রকাশিত মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

সরকারি তালিকা অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৬টি জেলা থেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে। বাকি ২৮টি জেলা একেবারেই প্রতিনিধিত্বশূন্য রয়েছে।

জেলা হিসেবে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পেয়েছে ঢাকা। এ জেলা থেকে পাঁচজন মন্ত্রী–প্রতিমন্ত্রী রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধিত্ব পেয়েছে কুমিল্লা; এ জেলা থেকে তিনজন। এ ছাড়া সিলেট, বরিশাল, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া জেলা থেকে দুইজন করে প্রতিনিধিত্ব রয়েছে।

একজন করে প্রতিনিধিত্ব পেয়েছে ঠাকুরগাঁও, কক্সবাজার, ভোলা, দিনাজপুর, ফেনী, রাজশাহী, মাগুরা, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঝিনাইদহ, রাঙামাটি, চাঁদপুর, নরসিংদী, জামালপুর, যশোর, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ফরিদপুর, নেত্রকোনা, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও রাজবাড়ি।


বিজ্ঞাপন


অন্যদিকে রাজধানী লাগোয়া ৩ জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ ছাড়াও রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলা। যেখান থেকে কেউ মন্ত্রিপরিষদে স্থান পাননি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তাঁর সঙ্গে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর