রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

sangsad
শপথের প্রস্তুতি শেষ। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এরইমধ্যে শেষ হয়েছে। এবার পালা নতুন মন্ত্রিসভার। সেই প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 


বিজ্ঞাপন


সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের মধ্য থেকেই তালিকাভুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ শপথ নেবেন। এরইমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ স্থলে আসতে শুরু করেছেন। 

একইসঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

এর আগে সকাল ১০টায় তারেক রহমানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর দুপুর ১২টায় শপথ নেন জামায়াত ও তাদের জোটের সংসদ সদস্যরা।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর