বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রী হচ্ছেন শামা ওবায়েদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

shama
শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। বিএনপির কেন্দ্রীয় এই সাংগঠনিক সম্পাদক এবারই প্রথম ফরিদপুর- ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে সংসদের দক্ষিণ প্লাজায়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পাবেন তাদের ফোন দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।


বিজ্ঞাপন


এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর