সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ ( শালিখা -মোহাম্মদপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
এবারের নির্বাচনে নিতাই রায় চৌধুরী ১,৪৭,৮৯৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুরতারশেদ মোল্লা। তিনি পেয়েছেন ১,১৭,০১৮ ভোট। ভোটের ব্যবধান ৩০ হাজার ।
ইএইচ/





















































