শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে পৌঁছেছেন তার ছেলে তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তিনি এভারকেয়ারে পৌঁছান। 

এর আগে বিকেলে রাজধানী পূর্বাচলে ৩০০ ফিট সড়কে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তারেক। 


বিজ্ঞাপন


tarique_rahman_evercare_ii
তারেক রহমানকে বহন করা বাসটি বৃহস্পতিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছে। ছবি: ঢাকা মেইল

এর আগে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছায় সকাল ৯টা ৫৬ মিনিটে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

এছাড়াও তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

tarique_rahman_evercare
তারেক রহমানকে বহন করা বাসটি বৃহস্পতিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছে। ছবি: ঢাকা মেইল

 

বিমানবন্দর থেকেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। 

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর