শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘এতদিন তারেক ভাইকে দেখেছি ফেসবুকে, আজ দেখব সামনা-সামনি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

‘এতদিন তারেক ভাইকে দেখেছি ফেসবুকে, আজ দেখব সামনা-সামনি’

রাজধানীর বসুন্ধরার তিনশ ফুট সড়ক অগণিত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভোর থেকেই মানুষ ঢল নামে ওই এলাকায়। তারেক রহমানকে সংবর্ধনা দিতে আয়োজিত মঞ্চে প্রস্তুত করা হয়েছে ১৯টি চেয়ার। মঞ্চের চারপাশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা, আর চারপাশে এমন ভিড়, যেখানে দাঁড়ানোর তিল পরিমাণ জায়গা নেই।

১৭ বছরের নির্বাসনের পর কিছু সময়ের মধ্যে দেশে ফিরেছেন তারেক রহমান। লন্ডন-ঢাকা বিমানের মধ্যরাতের ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন। শীত সত্ত্বেও বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহসহ দেশের নানা প্রান্ত থেকে নেতা-কর্মীরা ঢাকায় ছুটে এসেছেন, শুধু একটাই কারণে—তারেক রহমানকে চোখে চোখে দেখতে।


বিজ্ঞাপন


বাংলাদেশ বিমানের লন্ডন-ঢাকা ফ্লাইটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন তিনি। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত হচ্ছে সময় বেলা ১১টা ৫৫ মিনিটে। প্রিয় নেতাকে একনজরে দেখতে অসংখ্যা মানুষ এসেছেন রাজধানীর ৩০০ ফিট এলাকায়।

কুষ্টিয়ার কুমারখালী থেকে ভোরে ঢাকায় এসেছেন সানাউল্লাহ। তিনি বলেন, ‘এতদিনে তারেক ভাইকে দেখেছি ফেসবুকে, আজকে দেখব সামনা-সামনি। উনাকে দেখার জন্য আমরা চার বন্ধু ঢাকায় এসেছি। বাড়িতে বলে এসেছি, তারেক ভাইকে দেখতে যাচ্ছি, দেখে এসে মিষ্টি খাওয়াব।’

পশ্চিম ও পূর্ব দিকে মহাসড়ক দিয়ে নেতা-কর্মীদের মিছিল আসছে, মানুষের স্রোত থামছে না। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনগুলোতে নেতাকর্মীরা রাতেই ঢাকায় পৌঁছেছে বিভিন্ন সময়ে।

পটুয়াখালীতে থেকে ভোরে লঞ্চে এসেছেন সুবিদ মাস্টার। তিনি বিএনপির একজন সমর্থক। দুই ছেলে, ভাগ্নেকে নিয়ে ঢাকায় এসেছেন তারেক রহমানকে দেখতে।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘এক-এগারোর পর থেকে ১৬টা বছর আমরা তারেক রহমানের ওপর আওয়ামী লীগের নির্মম প্রতিহিংসার স্বরূপ দেখেছি। কী অন্যায়-অবিচারেই না ওপরে করা হয়েছিল? তার বক্তৃতা পর্যন্ত প্রচার নিষিদ্ধ করা হয়েছিল…আধুনিক বিশ্বে কী এটা চিন্তা করা যায়?’

সুবিদ মাস্টার বলেন, ‘আজকে এতো শীতের মধ্যে ঢাকায় এসেছি শুধুমাত্র তারেক রহমানকে এক নজর কাছাকাছি থেকে দেখব বলে। দেখেন আমার মতো কত দূ-দূরান্ত থেকে মানুষজন এসেছেন… একটা মাত্র কারণে তারেক রহমানকে ভালোবাসে বলে, বিএনপিকে ভালো লাগে বলে।’

বসুন্ধরায় তিনশ ফিটের সংবর্ধনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিমানবন্দর, পূর্বাচল, পূর্বে বনানী, যুমনা ফিউচার পার্ক প্রভৃতি পয়েন্টে নেতাকর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসছে। নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।  ক্ষুদ্র মিছিল আসছে, সঙ্গে রয়েছে ব্যান্ড সঙ্গীতের দল।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর