বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

তারেক রহমান প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

তারেক রহমান প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত
সংসদীয় দলের সভাকক্ষে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে তাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারের শপথ নিয়েছেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথের পর বৈঠকে বসেন তারা।


বিজ্ঞাপন


শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে শুরুতে এমপিদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।

শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক বসে। এরপর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

B
বিএনপির সংসদীয় দলের বৈঠক

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।


বিজ্ঞাপন


সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর