বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিনটি পালনে একুশের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


বিজ্ঞাপন


প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। পরে পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, বীর সংসদ কমান্ড, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর পক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

এরপর গার্ড অব অর্নার প্রদান শেষে জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, পুনাক ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভাষা শহীদ ও প্রয়াত ভাষা সৈনিকদের আত্মার শান্তি কামনা করে জেলার সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল, মোনাজাত এবং অন্যান্য সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর