বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

হরতালে বান্দরবানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

হরতালে বান্দরবানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

দেশব্যাপী বিএনপি-জামাতের সকাল-সন্ধ্যা হরতালের ডাকে বান্দরবানেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বান্দরবান বাস স্টেশন থেকে কোনো প্রকার দূরপাল্লার বাস স্টেশন ছেড়ে যায়নি।


বিজ্ঞাপন


পূরবী বাসচালক মো. রফিক জানান, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারসহ  দুরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বান্দরবান শৈলশোভা বাস মালিক সমিতির কার্যনিরবাহী কমিটির সভাপতি  অমল দাশ জানান, জেলার অভ্যন্তরে হরতালের তেমন প্রভাব না থাকায় জেলার অভ্যন্তরে রুমা-থানচি ও রোয়াংছড়ি উপজেলার সঙ্গে সকল যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝুন্টু জানান, হরতালের কারণে আরাকান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সকাল থেকে জেলা শহর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর