মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সিত্রাং মোকাবিলায় বিমান বাহিনীর সব ঘাঁটিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১২:২১ এএম

শেয়ার করুন:

সিত্রাং মোকাবিলায় বিমান বাহিনীর সব ঘাঁটিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি ঘাঁটিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এছাড়া বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় বাহিনীর সব সদস্যরা ঘূর্ণিঝড় পরবর্তী যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং জনসাধারণের সহায়তা করতে প্রস্তুত রয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনে দেশের উত্তরাংশ অতিক্রম করবে বলে জানা গেছে। ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী যে কোনো দুর্যোগ মোকাবিলায় তথা ত্রাণ সরবরাহ, চিকিৎসা প্রদান, দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা প্রদান এবং যাবতীয় উদ্ধারকাজে সহায়তা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, সার্বক্ষণিক দুর্যোগ মোকাবিলার এবং তদসম্পর্কিত যে কোনো তথ্য সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগ করার লক্ষ্যে বিমান বাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনী ঘাঁটি বাশারে একটি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র চালু করা হয়েছে। দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে দিন রাত ২৪ ঘণ্টা বিমান বাহিনীর সদস্যরা কর্তব্য পালন করছেন। এছাড়া কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ছাড়াও বিমান বাহিনীর প্রতিটি ঘাঁটিতে নিজ নিজ এলাকার দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে আলাদা আলাদা নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে।

সিত্রাং মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী

প্রচণ্ড বেগে উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের সেনাবাহিনীও প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য সেনাবাহিনীর সব ফরমেশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো পৃথক এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি জাহাজ, দুইটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) এবং দুইটি হেলিকপ্টার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ডব্লিউএইচ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর