বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ এএম

শেয়ার করুন:

fire
ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের কর্মীরা তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৭টি ইউনিট পৌছে। তারপর আরও ৩টি ইউনিট যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পাশের একটি মিষ্টির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

কারই/এনএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর