রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

কম বয়সী মা বনাম বয়স্ক মায়ের প্রতি ভালোবাসার ভিন্নতা

তানজিলা আক্তার
প্রকাশিত: ১০ মে ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

কম বয়সী মা বনাম বয়স্ক মায়ের প্রতি ভালোবাসার ভিন্নতা

একটি শিশুর জীবনে মায়ের ভূমিকা অনস্বীকার্য। শিশুর বেড়ে ওঠা, নিরপত্তা নিশ্চিত, সুস্থ বিকাশে একজন মায়ের বিকল্প নেই। নবজাতক থেকে ক্রমাগত শৈশব, বাল্যকাল, তারুণ্য ও মাঝবয়সে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে মায়ের নিরলস পরিশ্রম ও ভালোবাসা ঘিরে থাকে। 

একজন মা একাধারে দায়িত্ববান অভিভাবক, কাছের বন্ধু, শিক্ষক, ও ডাক্তার হিসেবে সেই সন্তানের জীবন পরিচালনা করে। বিনিময়ে কেবল নিজ সন্তানের সফলতা কামনাই বরাদ্দ থাকে। অপরদিকে শিশুটিও উপলব্ধি করে মায়ের গায়ের গন্ধের প্রয়োজনীয়তা। মায়ের উপস্থিতি তাকে করে তোলে নিরাপদ। এক মুহূর্ত মাকে ছাড়া তার জগতে নেমে আসে অমাবস্যা। 


বিজ্ঞাপন


mother

এদিকে শিশু নবজাতক পর্যায়কাল থেকে তারুণ্যকাল পর্যন্ত মায়ের ওপর সম্পূর্ণ নির্ভর থাকলেও একটি পর্যায়ে আধুনিকায়নের ছোঁয়ায় মায়ের এই গুণাবলি পরিণত হয় সময়ের অগ্রহণযোগ্যতায়। মায়ের দেওয়া বিধিনিষেধগুলো একটা সময়ে বোঝা হয় যখন সে নিজের ওপর নির্ভর করা শিখে। এইভাবেই ক্রমশ মায়ের প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে।

সন্তান মায়ের থেকে বেশি প্রজ্ঞাময় ঠিক যখন উপলব্ধি করে তখনই নেমে আসে চরম বিপর্যয়। কঠিন পৃথিবীতে টিকে থাকা দায় হয়ে যায় তখন। কারণ মায়েদের সময়ের সাথে তাল মেলানোর জ্ঞান না থাকলেও তাদের আছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা, সন্তানের ভালোমন্দ বোঝার ঐশ্বরিক ক্ষমতা।

mother_1


বিজ্ঞাপন


একটি নির্দিষ্ট সময়ন অবধি মায়ের বাধ্যগত সন্তান, মা ভক্ত সন্তানও অবাধ্যতায়, দূরদর্শিতায় রূপান্তর হয়, যখন মাঝবয়সী মায়ের বয়স হয়, সময়ে সাথে পিছিয়ে পড়া বৃদ্ধা মা হয়ে যায়। তখন সন্তানের কাছে মায়ের জন্য সময় রাখার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। মায়ের অসুস্থতায় মায়ের বিছানার পাশে বসে থাকা কিংবা একবেলা মায়ের অহেতুক গল্প শোনার মতো ধৈর্য্য সন্তানের থাকে না। মতের বিরোধ হওয়া মাত্রই মা হয়ে যায় আসামি।

এদিকে বছরে একটা দিন যখন আসে তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য হলেও গ্যালারি আনাচে কানাচে খোঁজ করে হলেও মায়ের সাথে একটি সেলফির সাথে আবেগি ক্যাপশন দিয়ে পোস্ট করে কতশত ভালোবাসার বিনিময়ের বাক্য। যা বাস্তবিক জীবনের ক্ষেত্রে দেখা যায় উল্টো।

mother_2

মা দিবস বছরে একটি দিন মাত্র। যেখানে মা হলো সারাজীবনের সম্পদ। যে সম্পদকে পরম মমতায় আগলে রাখতে বছরের প্রতিটি দিন। কেবল একটি দিনকে কেন্দ্র করে মায়ের প্রতি উপচে পড়া ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে বিশ্বজুড়ে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয় না। এটি নিছকই একটি দিন যেখানে গোটা বছরের মায়ের প্রতি ভালোবাসার সারমর্ম থাকতে পারে। 

তবে সারা বছর সন্তান হিসাবে ব্যর্থতাকে ঢাকার জন্য লোকদেখানো ভালোবাসা প্রদর্শন মা দিবসের উদ্দেশ্য নয়। তাই কেবল একটি দিনের ভালোবাসা, গুরুত্ব নয়, বছরের প্রতিটা দিনই মা কে ভালোবাসতে পারলেই মা দিবসের প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি হবে। 

লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর