সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

প্রায় ২০ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

প্রায় ২০ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক
সদরঘাট । ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সারা দেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঢাকার সদরঘাট থেকে শনিবার (১৮ নভেম্বর) সকালে দক্ষিণাঞ্চলের পথে লঞ্চ ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ এহতেশামুল পারভেজ জানিয়েছেন, ‌‌শুক্রবার সকাল ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় সকাল থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। সদরঘাট থেকে সকাল সাড়ে ৬টায় লঞ্চ ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে। তাই বলতে পারেন সকাল থেকেই চলাচল করছে লঞ্চ।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে প্রাণ গেল ৭ জনের

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সেই ঘূর্ণিবায়ুর চক্র ১৫ নভেম্বর নিম্নচাপে পরিণত হয়। তারপর বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার পথে বৃহস্পতিবার পরিণত হয় গভীর নিম্নচাপে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, যার নাম দেওয়া হয় ‘মিধিলি’।

ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়। শুক্রবার বেলা ১টার দিকে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

সতর্কতা ও ক্ষয়ক্ষতি এড়াতে সাগর ও নদীপথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ। ২০ ঘণ্টা পর তা আবারও স্বাভাবিক হলো। 


বিজ্ঞাপন


টিএই/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর