সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ শুরু হয়োছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


এর আগে, সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার কালীসিমা এলাকায় প্রচণ্ড ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এবং ঢাকা থেকে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জে ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. শাকির জাহান জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ের সময় কালীসিমা এলাকায় গাছ উপড়ে রেললাইনে পড়ে। এতে করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর