সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

‘হাসিনার দমনপীড়নে কওমি মাদরাসার শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

‘হাসিনার দমনপীড়নে কওমি মাদরাসার শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে’

হাসিনা সরকারের দমনপীড়নে কওমি মাদরাসার শিক্ষার্থীরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জুলাই আন্দোলনে আহত কওমি শিক্ষার্থী রেদওয়ান নাবিল। কওমি মাদরাসার শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের অবদানকে ছিনতাই করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি আমাদের অবদান জাতির সামনে তুলে ধরা না হয় এবং লুণ্ঠনের চেষ্টা করা হয়, তাহলে আরেকটি অভ্যুত্থান ঘটাতে পিছপা হব না।

শনিবার (১৯ জুলাই) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রেদওয়ান নাবিল বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদরাসার ছাত্ররাও জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিল। হাসিনা সরকারের দমনপীড়নে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আক্রান্ত হয়েছে, তেমনি কওমি মাদরাসার শিক্ষার্থীরাও কোনো অংশে কম ক্ষতিগ্রস্ত হয়নি।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজে ১৮ জুলাই উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলাম, টিয়ার সেলে আমার চেহারা পুড়ে গিয়েছিল, তবুও আমরা পিছপা হইনি।

সাত দফা দাবিতে জামায়াতের এই সমাবেশ শুরু হয় দুপুর দুইটায়। এতে সভাপতিত্ব করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর