শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

জাকসু জয়ে মিছিল নয়, ‘সিজদায় শুকরিয়া’ জানাবে ছাত্রশিবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ এএম

শেয়ার করুন:

জাকসু জয়ে মিছিল নয়, ‘সিজদায় শুকরিয়া’ জানাবে ছাত্রশিবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নিজেদের প্যানেলের একচেটিয়া বিজয়ে আনন্দ মিছিল না করার কথা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংগঠনটি জানিয়েছে, বিজয় উদযাপনে মিছিল করার পরিবর্তে তারা ‘সিজদার মাধ্যমে’ সৃষ্টিকর্তার প্রতি ‘শুকরিয়া’ জানাবে।


বিজ্ঞাপন


ভোট গ্রহণের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল।

ফল ঘোষণার পরই প্রতিক্রিয়া আসে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে, যেখানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।’

‘যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেয়া ছিল হত্যাযোগ্য, সেই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা দেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।’


বিজ্ঞাপন


শিবির সভাপতি বলেন, ‘কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সব ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।’

তিনি বলেন, ‘গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।’

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর