শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘হত্যা বৈধ’ ক্যাম্পাসে বিজয়, মিছিল করবে না ছাত্রশিবির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

JUCSU
জাকসু ফলাফল ঘোষণা করা হয় শনিবার সন্ধ্যায়। ছবি: ঢাকা মেইল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। জিএস ও এজিএসের মতো শীর্ষ দুই পদসহ মোট ২৫টি সম্পাদকীয় পদের ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এই বিজয়ে ছাত্রশিবির কোনো আনন্দ মিছিল করবে না বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য, সেই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।


বিজ্ঞাপন


ছাত্রশিবির সভাপতি বলেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার। গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার। 

এর আগে টানা তিন দিন ভোট গণনার পর শনিবার সন্ধ্যায় জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলে ২০টি পদে সরাসরি বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (পুরুষ ও নারী), শিক্ষা ও গবেষণা সম্পাদক, পরিবেশ, সাহিত্য, নাট্য, ক্রীড়া (পুরুষ-নারী), আইটি ও গ্রন্থাগার, স্বাস্থ্য, পরিবহন এবং কার্যকরী সদস্যসহ বেশিরভাগ পদই গেছে শিবির-সমর্থিত প্যানেলের ঝুলিতে।

ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। সাংস্কৃতিক সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র মহিবুল্লাহ শেখ জিসান। সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে জয়ী হয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-সমর্থিত আহসাব লাবিব। 

টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর