শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

জাকসু নির্বাচনের ফল কখন, জানালেন সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ এএম

শেয়ার করুন:

জাকসু নির্বাচনের ফল কখন, জানালেন সদস্য সচিব
জাকসু নির্বাচনের ফল কখন, জানালেন সদস্য সচিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং গণনা চলছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ফলাফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে। তাই ফলাফল ঘোষণা করা সময়সাপেক্ষ হবে। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৭ জন। মোট ১৭৮ জন প্রার্থী বিভিন্ন পদে লড়াই করছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিজ্ঞাপন


ভোটগ্রহণ হয় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে, যেখানে ১১টি ছাত্র হল এবং ১০টি ছাত্রী হল রয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে টিক চিহ্ন দিয়ে ভোট দেন।

প্রার্থীদের মধ্যে মাত্র ২৫ শতাংশ ছাত্রী, বাকিরা ছাত্র। সহ-সভাপতি পদে কোনো নারী প্রার্থী নেই, সাধারণ সম্পাদক পদে ১৫ জনের মধ্যে ২ জন মেয়ে, আর অন্য তিন পদে কোনো নারী প্রার্থী নেই। মোট প্রার্থীর ২৪.৪ শতাংশই ছাত্রী, যাদের জন্য ৫টি হলেই প্রার্থী নেই।

নির্বাচনে মোট আটটি প্যানেল অংশগ্রহণ করেছে। ছাত্রদল থেকে ভিপি ও জিএস পদে লড়ছেন শেখ সাদী হাসান ও তানজিলা হোসেন বৈশাখী। বাগছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামের নেতৃত্বে লড়ছে। ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে আব্দুর রশিদ জিতু ভিপি এবং মো. শাকিল আলী জিএস পদে নেতৃত্ব দিচ্ছেন। ইসলামী ছাত্র শিবির ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে লড়ছে, যার ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব এবং জিএস মাজহারুল ইসলাম। ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলে জিএস পদে শরণ এহসান, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত ও (নারী) পদে ফারিয়া জামান নিকি লড়ছেন। এ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল হয়েছে। ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্যদে’ জিএস পদে জাহিদুল ইসলাম ঈমন ও যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস লড়ছেন।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর